কেসিসি’র পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মঞ্জু

 প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন   |   খুলনা

কেসিসি’র পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মঞ্জু

খুলনা ব্যুরো :

নগর ভবনে ১ মার্চ রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে। চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশন–এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর নগর ব্যবস্থাপনায় গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।