চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে সদর উপজেলার লাহারপুর এলাকায় আলহাজ ড্রিম ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, মো. মনিরুল ইসলাম মনি (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজিপাড়া এলাকার এনারুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আজাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মনিরুল ইসলামের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।