সংবাদ শিরোনাম

গোমস্তাপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন   |   রাজশাহী

গোমস্তাপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের  এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার এসআই সিরাজুল ইসলাম ও এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Advertisement
Advertisement
Advertisement