সংবাদ শিরোনাম

রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারিয়াকান্দি সদর ইউনিয়নবাসীর সেবায় মোঃ মঞ্জুরুল আলম মোহন

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন   |   রাজশাহী

রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারিয়াকান্দি সদর ইউনিয়নবাসীর সেবায় মোঃ মঞ্জুরুল আলম মোহন


সারিয়াকান্দি প্রতিনিধি:
রোদ কিংবা বৃষ্টি—কোনো প্রতিকূল আবহাওয়াই দায়িত্ব পালনে বাধা নয়। মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে সারিয়াকান্দি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন মোঃ মঞ্জুরুল আলম মোহন, সহকারী কাজী, সারিয়াকান্দি সদর ইউনিয়ন।

তিনি জানান, জনগণের আস্থা ও সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তাই প্রতিদিনই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সেবার মানসিকতার কারণে মোঃ মঞ্জুরুল আলম মোহন ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement