সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন   |   রাজশাহী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাই নবাবগঞ্জে  বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু টোল ফ্রি করার দাবির নামে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি, প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাতেন খা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সেতু ও সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি এবং রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement