শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ৫০থেকে ১০০ শয্যায় উন্নীত হবে জানালেন --এমপি ডক্টর কেরামত আলী
মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরোঃ
আজ ৫ই মে , মঙ্গলবার ৪৩, চাঁপাইনবাবগঞ্জ( শিবগঞ্জ)- ১ আসনের সম্মানিত এমপি জনাব মোঃ কেরামত আলী শিবগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং একমত বিনিময় সবাই মিলিত হন । সেখানে হেলথ কমপ্লেক্সের টি এইচ ও জনাব কামাল হোসেন হাসপাতালে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো নিরাসনের জন্য এমপি মহোদয় কে অনুরোধ করেন। সমস্যাগুলোর মধ্যে যেসব সমস্যাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সমাধান করা সম্ভব সেগুলো আমি ঢাকায় মন্ত্রণের সাথে যোগাযোগ করি সমাধানের চেষ্টা করব তবে একটা কথা ইতোমধ্যে আমি মন্ত্রণালয়ে এই হাসপাতালকে ৫০ সূর্যাস্তে ১০০ শয্যায় উন্নীত করার জন্য আবেদন করেছি সেখানে কর্তৃপক্ষ আমাকে আস্বস্ত করেছেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আবারো আবেদন নিয়ে যাচ্ছি বাংলাদেশ ৫০ হাসপাতাল গুলো ১০০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হলেই আমরা প্রথম দিকেই পেয়ে যাব ইনশাল্লাহ।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির জনাব মোঃ সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে ডাক্তার স্থানীয় সুধিমহল ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া হাসপাতালের উন্নত পরিবেশ ও বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি হাসপাতাল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
মোঃ জালাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ