ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা শপথ গ্রহণ করেছেন

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন   |   রাজশাহী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা শপথ গ্রহণ করেছেন

মোঃ আশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ রবিবার (৩ মে ২০২৬) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংবিধান অনুযায়ী তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা নব-নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে, তার নিজ জেলা পাবনাসহ বিভিন্ন এলাকায় শপথ গ্রহণ উপলক্ষে স্থানীয় জনগণের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে সাধারণ জনগণ মিষ্টি বিতরণসহ আনন্দ ভাগাভাগি করেন এবং তার সফল দায়িত্ব পালন কামনা করেন।

Advertisement
Advertisement
Advertisement