নাচোলে কল্যাণ ফাউন্ডেশন বৃত্তির পুরস্কার বিতরণ

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে কল্যাণ ফাউন্ডেশন বৃত্তির পুরস্কার বিতরণ

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেধা বিকাশ ও আলোকিত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে 'নাচোল কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি-২০২৬' এর পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) নাচোল মহিলা কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

​এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৮৬ জন নির্বাচিত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৪৩ জন শিক্ষার্থীকে মোট ১ লক্ষ ১৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

৪র্থ থেকে ৭ম শ্রেণি: ১ম স্থান ৪ হাজার, ২য় স্থান ৩ হাজার এবং ৩য় স্থান অধিকারী ২ হাজার টাকা। ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের ১ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়। ​৮ম থেকে ১২শ শ্রেণি: ১ম স্থান ৫ হাজার, ২য় স্থান ৪ হাজার এবং ৩য় স্থান অধিকারী ৩ হাজার টাকা। এছাড়া ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের ১ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।

​২০০৮ সালে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর পরবর্তী সময়ে সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আব্দুল্লাহর পৃষ্ঠপোষকতায় ২০০৯ সালে এই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। দীর্ঘ ১৬ বছরে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে ১৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শীর্ষ ৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়, যা নাচোলের শিক্ষা ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তন এনেছে।

​অনুষ্ঠানে শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে বিশেষ সাফল্যের জন্য দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়ের  লিঙ্গুইস্টিক জাতীয় উৎসবে দ্বিতীয় স্থান অর্জনকারী জুঁই । ​নাচোল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের জাতীয় বিজ্ঞান উৎসবে দ্বিতীয় স্থান অর্জনকারী তাহমিদা।

​নাচোল কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব এ এইচ এম আব্দুল্লাহ।

​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,প্রফেসর (অব.) শরিফুল ইসলাম, অধ্যক্ষ ওবাইদুর রহমান, ​সাইদুর রহমান, ​হাফিজুর রহমান,আশীষ কুমার চক্রবর্তী, ​সুধেন চন্দ্র বর্মন।

​বক্তারা বলেন, এই বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনে এবং উচ্চশিক্ষায় দারুণ অনুপ্রেরণা যোগাচ্ছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement