চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন

 প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর জমকালো উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। ১২ থেকে ১৪ বছর বয়সীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন: "তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। সু¯’ ও সমৃদ্ধ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।"


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন: "নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের সন্তানদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।"

এসময় আরও উপ¯ি’ত ছিলেন সংসদ সদস্য ড. কেরামত আলী, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। উদ্বোধন শেষে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্ষুদে খেলোয়াড় এক আনন্দমুখর পরিবেশে অংশ নেন।



Advertisement
Advertisement
Advertisement