চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

 প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। একাধিক মামলার আসামি নিমতলা এলাকার রাব্বির নেতৃত্বে এ সন্ত্রাসী হামলা করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করতে থাকে। এতে বাধা দেন সাংবাদিক তারেক আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে তারেক রহমান বাধা দিতে গেলে তাকেও রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। হামলার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Advertisement
Advertisement
Advertisement