চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় ঢুকে দাপ্তরিক কাজে বাধা দেয়ার অভিযোগ

 প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় ঢুকে দাপ্তরিক কাজে বাধা দেয়ার অভিযোগ

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতাসহ তার সহযোগিরা একটি মাদ্রাসায় ঢুকে দাপ্তরিক কাজে বাধা দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুর রহিম। শুক্রবার দুপুরে জেলার আজমতপুর বাবু বাজার এলাকায় তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার গভর্নিং বডি ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। লিখিত বক্তব্যে আবদুর রহিম বলেন, সম্প্রতি চার কর্মচারী নিয়োগ বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে মাদ্রাসায়। কিন্তু নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির পর থেকেই শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইমরান হোসেনের ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু এবং তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৬ এপ্রিল তাকে আটকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। সবশেষ গত ২৬ এপ্রিল দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়ে কর্মচারীদের লাঞ্ছিত করার পাশাপাশি তার কক্ষে তালা লাগিয়ে দেয়। অদ্যবধি তালাবদ্ধ রয়েছে। এদিকে এ ঘটনায় বিচার দাবি করেছেন তিনি।



Advertisement
Advertisement
Advertisement