চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশের অন্যতম বৃহত্তম ফল বাজারের বার্ষিক সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১১টার সময় উপজেলার কালইর বাজারে "কালইর বাজার ফল ফাউন্ডেশন" এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুস্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য,আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি আফিসার, সলেহ্ আকরাম। উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম। পৌর বিএনপি সাবেক সেক্রেটারি দুরুল হোদা। কসবা ইউপি সাবেক চেয়ারম্যান আঃ সালাম। ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। ফল ফাউন্ডেশনের সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম সহ ফল ব্যবসায়ীগণ।
সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া আল মেহরাব, সভাপতি, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও চেয়ারম্যান, ১ নং কসবা ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানের শেষে ৫ জন ফল চাষী (বাগানি) কে সর্বোচ্চ ফল বিক্রয়ের জন্য পুরুষ্কৃত করা হয়।