চাটমোহর মাদক বিরোধী অভিযানে হিরোইন সহ আটক -১

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন   |   রাজশাহী

চাটমোহর মাদক বিরোধী অভিযানে হিরোইন সহ আটক -১

মোঃআশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ

চাটমোহরে থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২০ এপ্রিল সোমবার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রাম থেকে মাদকদ্রব্য সহ মা/দ/ক কারবারী শাকিল হোসেন পলাশ (২৬) কে আটক করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ০৪ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। সে বেজপাড়া এলাকার মজনুর রহমান চঞ্চলের ছেলে।

চাটমোহর থানা পুলিশ জানায়, চাটমোহর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এই ধারাবাহিকতায় সোমবার মূলগ্রাম ইউনিয়নের মাদক পল্লী কুবিরদিয়ার এলাকার বাঁশ বাগানে অভিযান চালিয়ে পলাশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে পলাশকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা।

Advertisement
Advertisement
Advertisement