চাঁপাইনবাবগঞ্জে কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৪নং ধাইনগর ইউনিয়নে সরকারি কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সামবার ২০ এপ্রিল স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মেসার্স মাসুকা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত চাল ও পণ্য বিতরণে অনিয়ম ও কার্ডধারীদের সঙ্গে বৈষম্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

অনুষ্ঠানটির আয়োজন করেন ১৪নং ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ।