সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে এক শিশুর মৃত্যু

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশু মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে পৌচ্ছানোর পূর্বেই(ব্রট ডেড) শিশুটির মৃত্যু হয়। তবে শিশুটি হামে মারা গেছে এমনটা নিশ্চিত করেনি হাসপাতাল কতৃপক্ষ।  এদিকে গেল ২৪ ঘন্টায় আরো ১২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

নিহত ওই শিশুর নাম মাসুদা খাতুন, দুই বছর ৪ মাস বয়সী মাসুদা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর রহমানের মেয়ে। 

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা মোহাম্মদ মশিউর রহমান জানান, বাচ্চাটা এতো খারাপ অবস্থায় এসেছিলো, প্রথমেই ইমাজেন্সিতে ডাক্তার ও নার্স দেখেই নিশ্চিত ছিলো মারা গেছে, তারপরও আরেকদফা দেখে আমরা মৃত ঘোষনা করি। এখন শিশু মৃত্যু হলেই আমরা মনে করছি হাম বা এ জাতীয় কিছু।