সংবাদ শিরোনাম

দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন   |   রাজশাহী

দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দলের নয়, জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেন, “আমি শুধু একটি দলের এমপি নই, আমি পুরো এলাকার মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে চাই।”

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।