সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০৫০ পিস ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০৫০ পিস ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ মার্চ) রাত ১২টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ করে। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা নেশাজাতীয় ট্যাবলেটগুলো পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গত তিন মাসে ৫৩ বিজিবি একজন আসামিসহ ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১ হাজার ৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭ হাজার ৫৫০টি ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে জ্বালানি ও মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।