চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিক নিহত

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে শহরের পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লার কে.এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বসত বাড়ির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।