সংবাদ শিরোনাম

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে যাকাত বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন   |   রাজশাহী

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে যাকাত বিষয়ে  সেমিনারের আয়োজন করা হয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দারিদ্র বিমোচনে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সরকারিভাবে বিত্তবানদের যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ ২০২৬) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ইফার নিজস্ব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মো. খাইরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন ড. এমরান হোসেন, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. গোলাম মোস্তফা, উপপরিচালক, ইফা, চাঁপাইনবাবগঞ্জ।
বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিধান। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে দারিদ্রতা হ্রাস, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। তারা সরকার নির্ধারিত যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের আহ্বান জানান।

সেমিনারে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা যাকাতের অর্থ উৎপাদনমুখী খাতে ব্যয় করে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।