সংবাদ শিরোনাম

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অভিযানে শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপসহ আটক ১

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন   |   রাজশাহী

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অভিযানে শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে তেলকুপি বিওপি’র একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে মোঃ সাকিবুল হাসান (১৯), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-জমিনপুর, পোষ্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ’ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিগত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ৮ জন আসামিসহ ৩ হাজার ২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে