চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০ টা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ (কন্দ), ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার এবং ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক) প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ইয়াসিন আলী।
বক্তারা বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।