ভাঙ্গুড়ায় ১০ কেজি গাজা ও নগদ অর্থ সহ ১ মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন   |   রাজশাহী

ভাঙ্গুড়ায় ১০ কেজি গাজা ও নগদ অর্থ সহ ১ মাদক কারবারি গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাজা ও নগদ প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার টাকা সহ একজন মা*দ*ক কারবারি গ্রেফতার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর ইন্সপেক্টর মোঃ আব্দুল রহিম এর নেতৃত্বে একটি চৌকস টিম ১০ কেজি গাজা ও নগদ প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার টাকা সহ এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন এর বহর গ্রামের মোঃ মজিবুর রহমান এর ছেলে মোঃ নুর আলম সাধু সরকার (৩৮) এর বাড়ি থেকে শনিবার দুপুর ১:৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে গাজা ও নগদ টাকা সহ তাকে কে গ্রেফতার  করা হয়।

পরে নুর আলম সাধু সরকার এর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement