সংবাদ শিরোনাম

জাম্বিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন   |   জাতীয়

জাম্বিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা

আন্তর্জাতিক ডেস্ক:আন্তর্জাতিক ডেস্ক:

জাম্বিয়ায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাকাইন্ডে হিচিলেমা। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, তিনি বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট।

তবে জালিয়াতির অভিযোগ ও সহিংসতার ঘটনায় উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্টের ভোটের আগে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও নির্বাচনের রাতে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। মুন্ডুবিলে উপস্থিত থাকা অবস্থায় একটি অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। ওই রাতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।

পরদিন ভোটকর্মীদের ওপর হামলা এবং ব্যালট পেপার চুরির খবর পাওয়ার পর কয়েক ঘণ্টার জন্য ভোট গণনা স্থগিত করে নির্বাচন কমিশন।

মুন্ডুবিলে অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ফলাফলসংবলিত নথি পরিবর্তনের সম্ভাব্য তথ্য তিনি পেয়েছেন। এ বিষয়ে জরুরি ভিত্তিতে স্বাধীন তদন্তের দাবি জানান তিনি।

তবে হিচিলেমার শিবির মুন্ডুবিলের এই অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

হিচিলেমার জন্য এটি প্রেসিডেন্ট পদে সপ্তমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তাঁর জয়ের সম্ভাবনা আগে থেকেই বেশি বলে ধারণা করা হচ্ছিল। অন্যদিকে মুন্ডুবিলে এবারই প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশনের ফল ঘোষণার মধ্য দিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় মেয়াদ নিশ্চিত হলো হিচিলেমার।

সূত্র: আলজাজিরা