কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন   |   জাতীয়

কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

খুলনা ব্যুরো :

শিক্ষার্থীদের আবাসন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও ইতিবাচক আবাসিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাড়ির মালিক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের এলাকার বাড়ির মালিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত বাড়ির মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement