সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন   |   জাতীয়

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

তবে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে বিভিন্ন আলোচনা থাকলেও সরকারিভাবে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে পরবর্তী সময়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement