প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ জুন এক দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। এরপর মালয়েশিয়া সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী। দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের সফর শেষে দেশে ফিরবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফরে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়া সফরে ২৭ জন এবং চীন সফরে ২৮ জন প্রতিনিধি থাকবেন।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় যৌক্তিক পর্যায়ে সীমিত রাখা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে ২১ ও ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক কর্মসূচিগুলো মূলত ২২ জুন অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠক ও আনুষ্ঠানিকতা শেষে একই দিন চীনের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বাংলাদেশ, মালয়েশিয়া এবং চীন-এর মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। বিশেষ করে মালয়েশিয়া সফরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ ও কর্মী নিয়োগ বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।