২৪ ঘণ্টায় আরও ১,০৭৮ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে, নিশ্চিত শনাক্ত ৯৬

 প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন   |   জাতীয়

২৪ ঘণ্টায় আরও ১,০৭৮ সন্দেহজনক হাম রোগী হাসপাতালে, নিশ্চিত শনাক্ত ৯৬

ঢাকা, ১৯ জুন:

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৮ জন সন্দেহজনক হাম রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ৯৬ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৫ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন

মৃত্যুর তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৫৭৭ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement