প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি, নতুন দায়িত্বে পদায়ন
সরকার প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে
পদোন্নতি ও বদলি করে বিভিন্ন নতুন কর্মস্থলে পদায়ন করেছে। এদের মধ্যে কয়েকজন উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব
পেয়েছেন। পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে নতুন বিভাগে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ
জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক নতুন আদেশ অনুযায়ী—
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইউএনও মো.
খায়রুল ইসলামকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
রাঙামাটি সদর উপজেলার ইউএনও মোহাম্মদ
কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইউএনও সজীব
কান্তি রুদ্রকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার ইউএনও রিগ্যান
চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ফৌজদারি
কার্যবিধি (দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর), ১৮৯৮-এর ১০(২) ধারার আওতায় তাদের নিজ
নিজ কর্মক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
এডিসি পদে বদলি
বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে
কর্মরত দুই কর্মকর্তার কর্মস্থলও পরিবর্তন করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ
নাহিদ হাসান খানকে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো.
আবুতালেবকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন বিভাগে ইউএনও পদায়নের প্রস্তুতি
প্রশাসন ক্যাডারের আরও ছয় কর্মকর্তাকে
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে
ন্যস্ত করা হয়েছে।
তাদের মধ্যে—কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউএনও মংচিংনু মারমাকে সিলেট বিভাগে,
জামালপুরের ইসলামপুর উপজেলার ইউএনও নাজমুল হুসাইনকে ঢাকা বিভাগে, ময়মনসিংহ জেলা প্রশাসকের
কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিনকে রাজশাহী বিভাগে ন্যস্ত করা
হয়েছে।
এ ছাড়া—পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন,
রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ
পারভীন বীথি এবং জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান নূরী তাসমিন ঊর্মিকে ইউএনও হিসেবে
পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত কয়েকজনকে আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এ পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে