বাজেট অধিবেশন ১৪ জুন পর্যন্ত মুলতবি
ঢাকা, ১১ জুন ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা চলতি অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, আগামী ১৪ জুন (রোববার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ ঘোষণা দেন।
এর আগে অধিবেশনে বিভিন্ন কার্যসূচি সম্পন্ন হওয়ার পর স্পিকার পরবর্তী বৈঠকের দিন ও সময় নির্ধারণ করে সংসদের কার্যক্রম স্থগিত করেন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী রোববার বিকেল ৩টায় অধিবেশন পুনরায় শুরু হবে।