জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ চতুর্থ দিনের প্রথম অধিবেশনে আলোচিত বিষয়াবলি

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন   |   জাতীয়

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬    চতুর্থ দিনের প্রথম অধিবেশনে আলোচিত বিষয়াবলি

ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের প্রথম অধিবেশন আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। অধিবেশনে মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি আলোচনা হয়। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-প্রতিটি জেলায় একটি করে ডে কেয়ার সেন্টার নির্মাণ, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়ন এবং  শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়া শিক্ষক নিয়োগ।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই এবং মানুষকে সরাসরি সংযুক্ত করে এরূপ কর্মসূচি (ফ্যামিলি কার্ড) দেশব্যাপী বিস্তৃত করা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-শিশুদেরকে ডিভাইস আসক্তি থেকে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে নেওয়ার জন্য সকল স্টেডিয়াম সংস্কার ও নতুন মাঠ তৈরি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, প্রতি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃষ্টি,  প্রতি জেলায় একটি করে সুইমিং পুল তৈরি ও যুবদের তৃতীয় ভাষা শিক্ষা, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়। 


Advertisement
Advertisement
Advertisement