জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ চতুর্থ দিনের তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশন আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-খাদ্যে ভেজাল, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এবং মবসন্ত্রাস তাৎক্ষণিকভাবে প্রতিরোধ, বিভিন্ন জেলায় প্রয়োজনীয়তার নিরিখে পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন, বিভিন্ন জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিস স্থাপন, বিভিন্ন জেলায় মাদক নিরাময় ও পুনর্বাসনকেন্দ্র স্থাপন এবং কারাগারসমূহে সংশোধনমূলক কার্যক্রম চালুকরণ, গাজীপুর জেলার শিল্প এলাকায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার হাইড্রেন্ট স্থাপন ও কারাগার পরিদর্শন, কারাবন্দীদের আবাসন এবং চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়।