জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন   |   জাতীয়

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬    চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি

ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি আলোচনা হয়। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন, বন বিভাগের অনুকূলে গেজেটভুক্ত বনভূমিসমূহ বন বিভাগের নামে রেকর্ডভুক্তকরণ, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং বেদখলকৃত বনের জায়গা উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় শিল্পকারখানা স্থাপন না করা। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-পার্বত্য জেলাগুলোতে পাহাড় কাটা এবং বৃক্ষ নিধন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, জুম চাষের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং পার্বত্য জেলাগুলোতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়। 

Advertisement
Advertisement
Advertisement