জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর ২য় দিনে ৬ষ্ঠ অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর ২য় দিনে ৬ষ্ঠ অধিবেশনে     পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর ২য় দিনে ৫ম অধিবেশনে পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি:  

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি:

অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রাজশাহী শহর রক্ষা বাঁধ প্রকল্প বিষয়ে আলোচনা হয়েছে;নেত্রকোণা খালিয়াজুরী উপজেলা ও মদন উপজেলায় এবং মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন জেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে;

বিভিন্ন জেলার নদী, খাল এবং পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়েছে;

খাল ও নদীর পানি প্রবাহে ব্যাঘাত সৃষ্টি হয় এমন স্থানে বালু ব্যবসা বন্ধকরণের বিষয়ে আলোচনা হয়েছে;সিলেট বিভাগের হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকবিলায় বিশেষায়িত পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে; এবং

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ২০ হাজার কিলোমিটারের অধিক খাল, নদী ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি:

হবিগঞ্জ, রাজবাড়ী, সিলেট ও নড়াইলের বিভিন্ন উপজেলায় ত্রাণ গুদাম কাম-তথ্য কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে;বজ্রপাতে মৃত্যুরোধে বিভিন্ন জেলায় কৃষক শেল্টার নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে;

ভিজিএফ চাল বিদ্যমান ১০ কেজির পরিবর্তে পরিমাণ বৃদ্ধি করে প্যাকেটজাতকরণসহ বিতরণের বিষয়ে আলোচনা হয়েছে;ঢাকাসহ নগরীগুলোতে ভূমিকম্পের ক্ষতিরোধে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে; এবং ঢেউটিন বিতরণে বিদ্যমান ৩ বান্ডেলের পরিবর্তে ৬ বান্ডেল প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement