প্রাক-পাইলটিং পর্যায়ে ১১ উপজেলায় নির্বাচিত ব্লকে কৃষক কার্ড প্রদান করা হবে
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল):
কৃষি মন্ত্রণালয় থেকে প্রাক-পাইলটিং পর্যায়ে ১১ উপজেলায় নির্বাচিত ব্লকে কৃষক কার্ড প্রদান করা হবে। আগামী ১৪ এপ্রিল এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ৮ বিভাগের ১১ টি জেলার ১১ টি উপজেলার ১১টি ব্লকে প্রাথমিকভাবে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য ও পশু খামারীদেরকে কৃষক কার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির সকল কৃষককে এ কার্ডের আওতায় আনা হবে। এছাড়া, লবণ চাষীদেরকেও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাক-পাইলট পর্যায়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক,বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি -ব্লক, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর ব্লক, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা ব্লক, মৌলভিবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ব্লক, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপির ব্লক ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লকের
২২ হাজার ৬৬ জন কৃষক এ কার্ড পাবেন। এর মধ্যে প্রণোদনার জন্য ২০ হাজার ৬৭২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে যারা ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই তিন শ্রেণীর কৃষক। নির্বাচিত কৃষকগণ ২ হাজার ৫০০ টাকা করে বার্ষিক প্রণোদন পাবেন।
কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।