সংবাদ শিরোনাম

নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহ

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন   |   জাতীয়

নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহ

ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) :    

‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ কর্মসূচি অনুযায়ী গতকাল কেন্দ্রীয় শহিদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭০০ জনের স্মৃতিকথা সংগ্রহ করা হয়েছে। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থা এবং জেলা তথ্য অফিসসমূহ আগামী ৫ আগস্ট পর্যন্ত ‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে। সকল শ্রেণি-পেশার মানুষ এ পোস্টকার্ডে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করতে পারবেন।