সংবাদ শিরোনাম

জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে- সৈয়দা রিজওয়ানা হাসান

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন   |   জাতীয়

জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল করতে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে- সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):

পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল ও কার্যকর করতে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। অর্থ, মেধা, শ্রম সবই বিনিয়োগ করতে হবে। যোগাযোগ বাড়াতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে হবে।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ÔA Significant Step Forward in Flood Preparedness: The Official Launch of the Flood Forecasting and Warning Center’s (ffwc) Upgraded Website and Decision Support SystemÕ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে জলবায়ু অভিগম্যতা, জলবায়ু পরিবর্তনের অভিযোজন সক্ষমতা বাড়াতে হলে ওয়েবসাইটের মাধ্যমে পূর্বে সঠিক তথ্য দেওয়ার মতো জাতীয় কাজগুলোকে  আরো বেশি কার্যকর, ব্যাপক ও বিস্তৃত করতে হবে। যেমন-নদী ভাঙনের বিষয়গুলোকেও  ওয়েবসাইটের মাধ্যমে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা রিজওয়ানা হাসান Flood Forecasting and Warning Center’s (ffwc) Upgraded Website and Decision Support System Gi ffwc.gov.bd নামের ওয়েবসাইট এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে Flood Forecasting and Warning Center’s (ffwc) আপগ্রেডেড ওয়েবসাইট ffwc.gov.bd এর উপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিজিওনাল ইন্ট্রিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস (রাইমস- বাংলাদেশ) এর কান্টি আইটি-লিড নাজমুল আহসান শাওন ও রাইমস এর আইটি এক্সপার্ট সজীব হাসান।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। এসময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।