সংবাদ শিরোনাম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন   |   জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

 বিশেষ প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ (বুধবার) ৩১ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়।

 এছাড়া, শহীদ জিয়া মাজারে আনুমানিক দুপুর ৩ টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে। সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ। এসময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না।

 উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তাঁর নেতৃত্ব ও অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।