পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ
ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। আজ কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লেখ্য, Postal Vote BD অ্যাপে ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৬ লাখ ৭৯ হাজার ১৮৬ জন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।