তারেক রহমানের দেশে আগমন ঘিরে বিএনপিতে প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর দেশে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও অধীর প্রতীক্ষা লক্ষ্য করা যাচ্ছে।
এই ঐতিহাসিক আগমনকে ঘিরে সারাদেশে যথাযথ ও শৃঙ্খলাবদ্ধভাবে স্বাগত জানানোর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ।
এছাড়া সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এই কমিটি সার্বিক সমন্বয় ও প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করবে।
এডভোকেট রুহুল কবির রিজভীর বরাতে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।