পুষ্পস্তবক অর্পণকালে জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর):
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির মধ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি সাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।