ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক জাতির উদ্দেশে প্রদেয় ভাষণ বাংলাদেশ বেতার থেকে সম্প্রচার
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
আগামী ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:০০ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ প্রদান করবেন। উক্ত ভাষণ বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফ এম ১০৬.০ মেগাহার্জ, এফ.এম ১০৪ মেগাহার্জ, এফ.এম ১০২ মেগাহার্জ, এফ.এম ৯২ মেগাহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফ.এম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে একযোগে সম্প্রচার করা হবে। একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সকল এফ.এম ব্যান্ডে ভাষণটি একযোগে রিলে করা হবে।
আজ বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক, মোঃ আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।