সংবাদ শিরোনাম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজন

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন   |   জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজন

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর): 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে পত্র জারি করা হয়েছে।

মন্ত্রণালয় হতে জারিকৃত পত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকার তাঁর আশু রোগমুক্তি কামনায় আগামীকাল দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সুবিধা মতো সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।