সংবাদ শিরোনাম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন   |   জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে   নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেক্স নিউজ, ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ):  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

  সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

এছাড়া ঢাকা-কাঠমাণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সাথে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।