চাটমোহরে ২৫'শ লিটার ডিজেল-পেট্রোল জব্দ

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাটমোহরে ২৫'শ লিটার ডিজেল-পেট্রোল জব্দ

মোঃআশরাফুল ইসলাম (পাবনা)প্রতিনিধিঃ

পাবনার চাটমোহরে আনুমানিক ২ হাজার ৫'শ লিটার ডিজেল এবং পেট্রোল জব্দ করেছে থানা পুলিশ। আটক করা হয়েছে কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে। পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্যে বিক্রি করে দেয়া হয়েছে। 

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার হোসেন জানান, রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন এবং করিমন যানবাহনে থাকা ১২ ব্যারেল ডিজেল এবং পেট্রোল জব্দ করা হয়। তিনি জানান, চালকদের জিজ্ঞাসাবাদে এই তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনের। বাঘাবাড়ী থেকে তেল কিনে আনার কথা বলা হলেও তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। স্থানীয় কয়েকজন জ্বালানি তেল ব্যবসায়ী জব্দকৃত তেলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। 

বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ দেখিয়ে মথুরাপুর নিয়ে প্রকাশ্য খোলা বাজারে বিক্রি করে দেন।

এ ব্যপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement