সংবাদ শিরোনাম

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন   |   জাতীয়

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর):

খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে মোঃ ফিরোজ সরকার যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান গত ৩০ নভেম্বর ২০২৫ খ্রি: থেকে অবসর গেছেন।