বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিপিজেএ'র দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমদ, বিপিজেএ'র সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক এ বি এম নাগিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম সিকদার, সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সাবেক সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাবেক সহ-সভাপতি ইকবাল হাসান নান্টু, সাবেক অর্থ সম্পাদক শেখ এনামুল হক সাবেক অর্থ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ সহ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও সক্রিয় সদস্যরা।
অনুষ্ঠানের পূর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন বিভিন্ন দেশ দেশের গণ মানুষের জন্য উন্নয়নমূলক পদক্ষেপ ও দেশের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, অতীত সময়ে বিভিন্ন প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন তুলে ধরা হয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা জেল জুলুম নির্যাতন সহ্য করেও তিনি কোন রকম আপোষ করেননি,
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।