গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুইজন মৃত্যু
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২২ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।