তথ্য অধিদফতরের আটটি ক্যাটেগরির চলমান নিয়োগ কার্যক্রম বাতিল
ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):
তথ্য অধিদফতরের আটটি ক্যাটেগরির ৪৫টি শূন্য পদে চলমান নিয়োগ কার্যক্রম যাচাই/পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশমূলে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তথ্য অধিদফতরের আটটি ক্যাটেগরির (ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার ৪টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি, ড্রাইভার ৩টি, ক্যাটালগার ১টি, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি এবং অফিস সহায়ক ১৮টি) ১১-২০তম গ্রেডের ৪৫টি শূন্য পদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক জনস্বার্থে বাতিল করা হয়েছে।
আজ তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।