শৈশব থেকেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি — সবুজ

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন   |   লাইফস্টাইল

শৈশব থেকেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি — সবুজ

বিনোদন প্রতিবেদক:

“ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন অভিনেতা হওয়া। সেই স্বপ্ন পূরণের জন্য ছোট বয়স থেকেই আমি কাজ করে যাচ্ছি। আজ সবার ভালোবাসা ও সহযোগিতায় আমি পরিচিতি পেয়েছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই।

কথাগুলো জনপ্রিয় টিকটকার, ব্লগার, মডেল ও অভিনেতা সবুজের। সম্প্রতি ব্লগিং কনটেন্ট ও বিভিন্ন মিউজিক ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

মিডিয়ায় সবাই তাকে সবুজ নামে চিনলেও তার পুরো নাম মো. সবুজ। তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন।

মাত্র ১৮ বছর বয়সেই মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছেন সবুজ। শুরুতে তিনি নিজের এলাকার হাওর অঞ্চলে মাছ ধরা নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করতেন। তার সেই ভিডিওগুলো টিকটক ও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

পরবর্তীতে জনপ্রিয় গায়ক খন্দকার রাশেদ-এর গাওয়া “প্রবাসে শান্তি নাই রে” শিরোনামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেন সবুজ। প্রকাশের পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এরপর “বেবি ডল” শিরোনামের আরও একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি। এই মিউজিক ভিডিওটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং দর্শকদের মাঝে জনপ্রিয়তা লাভ করে।

সম্প্রতি জনপ্রিয় ভারতীয় শিল্পী আকাশ সেনের “সুন্দরী মাইয়া” গানটির মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেতা। সবুজ জানিয়েছেন, খুব শিগগিরই মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।

এ পর্যন্ত সবুজ ২০টিরও বেশি মিউজিক ভিডিও এবং ১৫টিরও বেশি নাটকে কাজ করেছেন। তার অভিনীত মিউজিক ভিডিও ও নাটকগুলো ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

নিজের পথচলা সম্পর্কে সবুজ বলেন,“ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন অভিনেতা হওয়ার। সেই স্বপ্ন পূরণের জন্য খুব অল্প বয়সেই পথচলা শুরু করি। শুরুতে বন্ধুদের সঙ্গে ছোট ছোট ভিডিও তৈরি করতাম। সেসব ভিডিওর বেশ কয়েকটি ভাইরাল হয়ে যায়।”

তিনি আরও বলেন,“একপর্যায়ে আমার কয়েকজন বন্ধু আমার পাশে ছিল না। এরপর আমি একাই ভিডিও তৈরি করা শুরু করি। মাছ ধরা নিয়ে ভিডিও বানাতে শুরু করি। দর্শকরা আমার সেই ভিডিওগুলো এতটাই পছন্দ করেছেন যে, তাদের ভালোবাসা ও সাড়ার কথা ভাষায় প্রকাশ করা কঠিন।”

তিনি আরও বলেন,“এর পাশাপাশি আমি আমার পেশা ও কাজের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ভিডিওও আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার কাজকে যেভাবে ভালোবাসা ও সমর্থন করেছেন, তা সত্যিই অনেক বড় পাওয়া। আজ আপনাদের ভালোবাসা ও সহযোগিতা এবং আমার পরিবারের সমর্থনের কারণেই আমি একটি প্রতিষ্ঠানের মালিক হতে পেরেছি।”

সবুজ ভবিষ্যতেও বিনোদন জগতে তার পথচলা অব্যাহত রাখতে চান। দর্শকদের ভালোবাসা ও সমর্থন সঙ্গে নিয়ে তিনি আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করতে চান।

Advertisement
Advertisement
Advertisement