সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত ব্যানার্জি চন্দন, বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সাহাদ হোসেন সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান শামসুজ্জামানসহ জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা।
সাধারণ সভা শেষে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।